1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী ভানিজা সাত্তার বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

করোনায় এ পর্যন্ত মৃত্যু ৬৩ লাখ, শনাক্ত ৫৪ কোটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫০ Time View

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৩১ হাজার ৬২৪ জনের। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ২৯৬ জনের। তবে এখন থেকে নেই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৩৮৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১৪ জুন) এ তথ্য জানা গেছে।

গত একদিনে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৪৬ জন। ফলে এ সংখ্যা নিয়ে মোট সুস্থতা দাঁড়িয়েছে ৫১ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৫৪৯ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে তাইওয়ানে। আর সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। তাইওয়ানে নতুন করে ১৬৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫০ হাজার ৬৪৭ জন।

অন্যদিকে ফ্রান্সে নতুন করে ৭৯ হাজার ৩৯৭ জন শনাক্ত হয়েছে। তবে দেশটিতে এ সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে ফ্রান্সে করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ লাখ ৪৮ হাজার ৭৪৯ এবং ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৯১৯ জন।

গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়াতেও শনাক্তের হার বেড়েছে। দেশটিতে নতুন করে ৪০ হাজার ৭০ জন আক্রান্তের পাশাপাশি ১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে ৪৫ হাজার ৬৬০ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের।

রাশিয়াতে এ সময়ে ৬৫ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪০৩ জন। এছাড়া ইতালিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ