1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানে কী ঘটেছিল মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ারের সঙ্গে, মুখ খুলল তার দল ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর… এডেন বিমানবন্দরে হামলা, ইয়ানবুমুখী ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের আজ মহাসপ্তমী, ঢাকের তালে মুখরিত দুর্গামণ্ডপ সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ উদ্ধার দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত অভিনেত্রী ভানিজা সাত্তার বগুড়ায় ফাঁপোড় ইউনিয়ন বিএনপির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে ‘বেইজিং এগ্রিমেন্ট’ প্রকাশ

করোনায় আরও ৯শ’ জনের মৃত্যু, শনাক্ত প্রায় চার লাখ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৮ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৭৭ জন। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৫৪ কোটি ১ লাখ ৩৬ হাজার ৭৩২ জন। আর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৩৭৭ জনে।

এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ১০৪ জন। এ সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৩৩১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১২ জুন) এ তথ্য জানা গেছে।

গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। দেশটিতে নতুন করে ২১১ জনের মৃত্যুর পাশাপাশি, শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৬৬৩ জন। আক্রান্তের দিক দিয়েও গত ২৪ ঘণ্টার মধ্যে তাইওয়ান সবার শীর্ষে অবস্থান করছে।

ব্রাজিলে নতুন ১২৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৩২ হাজার ৩৩২ জন। এ নিয়ে ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৩ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৬৭৩ এবং ৬ লাখ ৬৮ হাজার ১৩৪ জনে।

উত্তর কোরিয়ায় নতুন করে ৪২ হাজার ৮১০ জন। তবে দেশটিতে নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৯২ হাজার ৭৩০ জন। তবে রহস্যে ঘেরা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে মাত্র ৭১ জনের।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৬৪২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এ নিয়ে ইউরোপের এ দেশটিতে মোট মৃত্যু ও আক্রান্তর সংখ্যা দাঁড়াল যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ১৮০ এবং ২ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৪২৪ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ