1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৮ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার বাংলাদেশকে প্রতিনিয়ত আধুনিকতার দিকে ধাবিত করছে। দল হিসেবে আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনা পরিবর্তনের সাথে আছে। তারুণ্যনির্ভর এই সরকারের নেতৃত্বে বাংলাদেশ ব্লকচেইন প্রযুক্তিতে বিশ্বকে নেতৃত্ব দেবে।

‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’ থিম নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, আমি তরুণদের কাজ দেখে অত্যন্ত উৎসাহ বোধ করি। তারা আমাদের সাহস দেয়। দেশ-বিদেশের অনেক খ্যাতিমান ব্যক্তি ব্লকচেইন অলিম্পিয়াডের সাথে জড়িত। ইতোমধ্যে আমরা আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড সফলতার সাথে সম্পন্ন করেছি। আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন, তাতে সফলতা দ্রুত আসবে। সরকার আপনাদের সাথে আছে।

বিসিওএলবিডি-এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কায়কোবাদ, ব্লকচেইন অলিম্পিয়াডের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির, নির্বাহী পরিচালক ড. আব্দুল মান্নান।

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলগুলো তাদের প্রজেক্ট প্রদর্শন করবে। ব্লকচেইন প্রযুক্তিতে আগ্রহী সাধারণ জনগণের জন্যও এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ ইভেন্টে অনেক স্বনামধন্য বুদ্ধিজীবী, উচ্চপদস্থ কর্মকর্তা, জাতীয় ও আন্তর্জাতিক ব্লকচেইন বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

এছাড়া ৪টি সেমিনার, অনস্পট কুইজ, গালা ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সবশেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিন ব্যাপী চলমান এই ইভেন্টটি ৮ জুন সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উল্লেখ্য, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এই বছর ‘প্রফেশনাল ক্যাটাগরি’ নামে একটি নতুন বিভাগ চালু করছে। দেশের বিভিন্ন পেশার চাকরিজীবী এবং শিক্ষার্থী উভয়ই এই ব্লকচেইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ডকুমেন্ট অথেন্টিকেশন, ই-গভর্ন্যান্স, ফিনটেক, আইডেন্টিটি এবং প্রাইভেসি, সাপ্লাই চেইন, এডুটেক এবং হিথটেক প্রভৃতি৷ স্টুডেন্ট ক্যাটাগরি থেকে ফাইনালিস্ট ৫০টি দল এবং প্রফেশনাল ক্যাটাগরির ফাইনালিস্ট ১০টি দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ