1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

এবার বিচ্ছেদের ঘোষণা শাকিরার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৪ Time View

বিয়ে না করেই দীর্ঘ ১১ বছর এক ছাদের নিচে ছিলেন কলম্বিয়ান বিখ্যাত পপস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ পিকে। দুটি সন্তানও রয়েছে তাদের।

তবে শনিবার এক বিবৃতিতে আলাদা হওয়ার ঘোষণা দিলেন শাকিরা। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শাকিরার বিবৃতিতে বলা হয়, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করছি। বিষয়টি বুঝবার জন্য সবাইকে ধন্যবাদ।’

২০১১ সাল থেকে একসঙ্গে ছিলেন শাকিরা-পিকে। তার আগের বছর ফুটবল বিশ্বকাপের গান ‘ওয়াকা ওয়াকা’-এর মিউজিক ভিডিও চিত্রায়নের সময় পরিচয় হয়েছিল এই দুই জগতের দুই তারকার।

২০১৭ সালে একবার চাউর হয়েছিল, পিকে-শাকিরা একসঙ্গে থাকছেন না। এমনকি সে সময় শাকিরা পিকের সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে উঠে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ