1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

পদ্মা সেতুর মাধ্যমে দেশকে গর্বের জায়গায় নিয়ে গেছেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬০ Time View

পদ্মা সেতু গত ৫০ বছরের ইতিহাসের সবচেয়ে বড় স্থাপনা, যা বাংলাদেশের মানুষকে গর্বের জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ’৭১-এ যেভাবে আমরা অহংকার ও গর্বের জাতিতে পরিচিত হয়েছিলাম, আজ এ সেতুর মাধ্যমে সেই জায়গায় আবারো নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যে পারি, বাংলাদেশ যে পারে এটি পৃথিবীর বুকে সেই সক্ষমতার পরিচয় তুলে ধরেছেন তিনি।

শনিবার (২৮ মে) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে নৌনিরাপত্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ’৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিআইডব্লিউটিএ সাতটি ড্রেজার দিয়ে নদীর নাব্য রক্ষায় কাজ করেছে। সেগুলো এখনো কাজ করছে। গত ১৩ বছরে নদীর নাব্য রক্ষায় ড্রেজিং ডিভিশন করা হয়েছে। এরই মধ্যে নৌপরিবহন অধিদপ্তর ৪০টি ড্রেজার সংগ্রহ করেছে বিভিন্নভাবে। আরও ৩৫টি ড্রেজার আমাদের সংগ্রহের তালিকায় আছে। আগামী দুই বছরের মধ্যে আরও ৭৫টির অধিক ড্রেজার আমাদের যুক্ত হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ