1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ঘর বাঁধলেন সানাই, ছেলে ব্যাংকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০১ Time View

একসময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন বলে জানা গেছে। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

তার পিতার নাম আনছার আলী।

‘সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’, ২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সে সময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি। এর তিন বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী।

সানাই মিডিয়ার কাজের চেয়ে অন্যান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।

তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তার পর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ