1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৫৬ Time View

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রিলিমিনারিতে ২০০ নম্বরের এই পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হয়েছে।

শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে আটটায় রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোর থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে অপেক্ষায় ছিলেন পরীক্ষার্থীরা। সকাল সাড়ে আটটায় পরীক্ষা গেট খুলে দিলে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় পরীক্ষার্থীদের।

কেউ আবার বাবা-মা, ভাই-বোন, স্বামী কিংবা পরিবারের লোকজনকে নিয়ে এসেছেন পরীক্ষা কেন্দ্রে।

এদিকে, কেন্দ্রগুলোয় প্রবেশের সময় নানা রকম নির্দেশনা দেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরতরা। প্রবেশপত্র, কলম ও পানি ছাড়া কোন কিছুই সঙ্গে নিয়ে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকছে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর করে কাটা যাবে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি পদের বিপরীতে মোট তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। আজ নেওয়া হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আবেদনকারীদের মধ্য থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই বসবেন পরবর্তী লিখিত পর্বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ