1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

দুই দিনে ১৮ কোটি রুপি আয় করলো কার্তিক-কিয়ারার সিনেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৭৫ Time View

বলিউড যাত্রা বেশি দিনের নয় কার্তিক আরিয়ানের। অল্প সময়েই সৌন্দর্য ও অভিনয়ের জাদু দিয়ে তিনি মুগ্ধ করেছেন ভক্তদের। অভিনয়ের দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। অন্যদিকে একই গল্প অভিনেতা কিয়ারা আদভানিরও। বেশ কিছু হিট সিনেমা দিয়ে নিজেকে জানান দিয়েছেন তিনি।

এই দুই তরুণ তারকা জুটি বেঁধেছেন ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায়। সেটি দিয়ে তারা সাফল্যের পথে হাঁটছেন।

গেল ২০ মে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি। এ ছবির জন্য কার্তিক-কিয়ারা জুটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। আনিস বাজমীর পরিচালিত ছবিটি দ্বিতীয় দিন শেষে আয় করেছে ১৮ কোটি রুপি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় অবস্থান দখল করে নেয় এ ছবি। দ্বিতীয় দিনেও ভালো আয় করেছে সিনেমাটি।

বর্তমানে ‘ভুল ভুলাইয়া ২’ থিয়েটারগুলোতে বেশ ভালো দর্শক টানছে। নির্মাতাদের ধারনা সিনেমাটি কয়েক সপ্তাহ ভালো চলবে।

এ সিনেমায় কার্তিক-কিয়রার সঙ্গে অভিনয় করেছেন টাবুসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ