1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

স্বাগতিকদের হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৭ Time View

গ্রুপের দ্বিতীয় ম্যাচ জয়ের পরই এশিয়ান গেমস নিশ্চিত হয়েছে বাংলাদেশ হকি দলের। এখন চলছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মিশন। সেই মিশনের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

আজ শনিবার ব্যাংককে এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতে লিড নিয়েছিল থাইল্যান্ড। ১০ মিনিটে চানাচলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ সেই গোল পরিশোধ করতে পারেনি।

দ্বিতীয় কোয়ার্টারের সাত মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে ম্যাচে সমতা আনেন। ২৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে পাঁচ মিনিটে আশরাফুল আবার গোল করলেও ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি।আশরাফুলের দুইটি গোলই পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুল হাসান রকি ফিল্ড গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

আগের সেমিফাইনালে ওমান ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে। আগামীকাল ফাইনালে বাংলাদেশ ওমানের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ