1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

এবার পরীমণির উন্মুক্ত বেবি বাম্পের ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৭০ Time View

গতকাল ছিল বিশ্ব মা দিবস। বিশেষ দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন সবাই। তবে একটু ব্যতিক্রমভাবে মা দিবস উদযাপন করেছেন চিত্রনায়িকা পরীমণি। নিজের উন্মুক্ত বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।

রোববার (৮ মে) ফেসবুকে ছবিটি আপলোড করেন পরী। যেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছেন তিনি। অনাবৃত বেবি বাম্পে হাত দিয়ে রেখেছেন। আর পেছন থেকে তাকে জড়িয়ে আছেন স্বামী শরিফুল রাজ।

ছবিটির ক্যাপশনে পরীমণি জানান, তিনি বর্তমানে গর্ভধারণের দ্বিতীয় ত্রৈমাসিক পর্যায়ে আছেন। সঙ্গে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

পরী ও রাজের স্নিগ্ধ এই ছবি দেখে মুগ্ধ সবাই। মুহূর্তেই এটি ভাইরাল হয়ে যায় ফেসবুকে। কেবল পরীমণির ফেসবুক পেজেই ছবিটিতে ১ লাখ ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। পাশাপাশি বিভিন্ন গ্রুপ ও পেজে এটি প্রচুর শেয়ার হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি পরীমণি জানান, তিনি অন্তঃসত্ত্বা। সঙ্গে এ-ও জানান, তিনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন। গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। এরপর চলতি বছরের জানুয়ারিতে পারিবারিক আয়োজনে গাঁটছড়া বাঁধেন।

এবারের ঈদ উপলক্ষে কক্সবাজারে গেছেন রাজ ও পরী। ঈদটা সেখানেই উদযাপন করেছেন তারা। বিয়ের পর সেভাবে দূরে কোথাও ঘুরতে যাননি এ দম্পতি। তাই এই কক্সবাজার ভ্রমণই তাদের জন্য হানিমুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ