1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৮০ Time View

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ে করেছেন। শবনম ফারিয়ার নতুন স্বামীর নাম জাহিন রহমান। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

শবনম ফারিয়ার বিয়ের খবর নিশ্চিত করে তার ফুপু জেসমিন সুলতানা। তিনি জানিয়েছেন, পারিবারিকভাবে দুই মাস আগে বিয়ে হয়েছে ফারিয়ার। তবে এখনো শ্বশুরবাড়িতে থাকছেন না। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা হবে।

এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তিনি বলেন, আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না।

বিয়ে নিয়ে কোনো কথা না বললেও শবনম ফারিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার (৫ মে) বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে।

এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ