1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

জুটি বাঁধছেন আমির-রণবীর?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৭৭ Time View

সম্প্রতি বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, শীঘ্রই জুটি বাঁধতে চলেছেন আমির খান এবং রণবীর কাপুর। এর আগে ‘পিকে’ ছবির শেষ দৃশ্যে দুই তারকাকে একসঙ্গে দেখা দিয়েছিল। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে, ‘পিকে’ ছবির সিক্যুয়েলে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। যদিও এখনও পর্যন্ত সেই সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। তবে, এবার শোনা যাচ্ছে জনপ্রিয় পরিচালকের ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা।

এক ছবিতে রণবীর কাপুর ও আমির খান?
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পরিচালক অনুরাগী বসুর আগামী ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কাপুর ও আমির খানকে। যদিও দুই তারকা এবং পরিচালকের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত কোনও ঘোষণা করা হয়নি এই সম্পর্কে। পরিচালকের ঘনিষ্ঠ সূত্রে খবর, অনুরাগ বসু রণবীর কাপুর ও আমির খানকে একসঙ্গে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন। হতে পারে, ছবিটি প্রযোজনা করবেন আমির খান। একেবারে প্রথম স্তরে রয়েছে এই ছবির পরিকল্পনা।

প্রসঙ্গত, রণবীর কাপুরের সঙ্গে দুটি ছবি করেছেন পরিচালক অনুরাগ বসু। ‘বরফি’ এবং ‘জগ্গা জাসুস’ ছবি দুটিই দর্শকদের অত্যন্ত পছন্দের। এবং বক্স অফিসেই সাফল্য পেয়েছে। তবে, আমির খানের সঙ্গে এখনও পর্যন্ত কাজ করেননি পরিচালক। হতে পারে এই ছবি দিয়েই প্রথমবার তাঁরা একসঙ্গে কাজ করবেন।

অন্যদিকে, রণবীর কাপুরের একাধিক ছবি শীঘ্রই মুক্তি পাবে। ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’ এবং আরও বেশ কিছু ছবি মুক্তি পাবে সামনে। এছাড়া, আমির খানের ‘লাল সিং চাড্ডা’ ছবিটি বেশ কয়েকবার মুক্তির দিন বদলের পর অবশেষে আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে করিনা কাপুর খানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ