1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

শুটিং ফ্লোরে খুন, হলিউডের ঘটনার আদলে ‘ফ্লোর নম্বর ৭’ আসছে আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৭৮ Time View

গেল বছরের অক্টোবরের ঘটনা। হলিউডের একটি সিনেমার শুটিং ফ্লোরে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। আর এতেই গুরুতরভাবে আহত হয়ে মারা যান তিনি।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে যান বল্ডউইনসহ পুরো শুটিং ইউনিট। চিত্রগ্রাহকের পাশাপাশি আহত হন সিনেমার পরিচালকও।

সেই ঘটনার আদলেই নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’। এখানে দেখা যাবে সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।

প্রপ্সের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এইসব প্রশ্নের উত্তর মিলবে আজ। ঈদের দিন রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’।

এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন বুবলী। আরও আছেন শাহরিয়ার নাজিম জয়, তমা মির্জা, নবাগত নায়ক রাজ, সুমন আনোয়ারসহ আরও অনেকেই।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘ফ্লোর নম্বর ৭’ অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ