1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

গৃহকর্মীর কাছ থেকে ধার করে সংসার চালাতেন অমিতাভ বচ্চন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৭৬ Time View

ভারতীয় চলচ্চিত্র শিল্পের অন্যতম কিংবদন্তি অভিনেতাদের একজন অমিতাভ বচ্চন। কয়েক দশক ধরে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন গুণী এই অভিনেতা। পেয়েছেন জনপ্রিয়তা, হয়েছেন বিত্তবানদের একজন।

তবে এক সময় বিশাল অর্থ সংকটে ভুগেছেন ডন’খ্যাত এই অভিনেতা। তিনি এতোটাই সংকটে ছিলেন যে পরিবারের খরচ চালানো তার জন্য কষ্টকর হয়ে পড়েছিল!

এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন। অভিনেতা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় তিনি তার অভিনয়ের কোর্স মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। যেন দেশে ফিরে এসে তার বাবাকে সমর্থন করতে পারেন।

‘আমার পরিবার একটি কঠিন আর্থিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আমি কেবল অনুভব করেছি ছেলে হিসেবে আমার উচিত বাবার সঙ্গে থাকা। যদিও আমি সেই সময়ে পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার যোগ্যতা অর্জন করতে পারিনি’- যোগ করেন অভিষেক।

তিনি আরও বলেন, ‘‘আমি বোস্টনে থাকি তখন। আর আমার বাবা অর্থ সংকটে। আমার বাবা জানেন না তিনি কীভাবে রাতের খাবার খাবেন। টেবিলে খাবার রাখার জন্য তাকে তার কর্মীদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। আমি তাকে কল দিয়ে বলি, ‘বাবা, আমি মনে করি কলেজ ছেড়ে আমার চলে আসা উচিত। চেষ্টা করবো তোমাকে যে কোনো উপায়ে সাহায্য করার। অন্তত তুমি জানবে, তোমার ছেলে তোমার পাশে আছে এবং সে তোমার জন্য আছে।’

আমার বাবা পড়াশোনা চালিয়ে যেতে বলেছিলেন। আজও সেসব দিন মনে পড়ে বারবার।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ