1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

চলের দাম আর বাড়বে না : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

চালের দাম আর বাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

খাদ্যমন্ত্রী জানান, আজ থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর মে মাসের ৭ তারিখ থেকে শুরু হবে চাল কেনা। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ৬ লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন মন্ত্রী। তবে ধান ও চালের মানের ব্যাপারে কোনও আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে তাও নিশ্চিত করতে হবে।‘

এর আগে আটটি বিভাগের ৮টি জেলার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ