1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ শেষ হবে: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৯০ Time View

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ ইতিমধ্যে ৪১ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ করতে দ্রুতগতিতে কাজ চলছে। ২০২৪ সালের মধ্যে এ নির্মাণকাজ শেষ হবে।

আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়পুর রেলস্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও জংশন নির্মাণের নির্ধারিত স্থান নির্ধারণ করতে জেলার রায়পুর ও কালিয়া হরিপুর স্টেশন দুটি পরিদর্শন করেন মন্ত্রী।
বিজ্ঞাপন

নূরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন। চলতি বছরেই এ রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। রেলপথটি নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেলযোগাযোগ সহজ হবে।

এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগ সভাপতি কে এম হোসেন আলী, সাধারণ সম্পাদক আবদুস সামাদসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২০ সালের ২৯ নভেম্বর যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর উজানে ৪ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের একটি পৃথক ডাবল লেনের ডুয়েল মিটারগেজবিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রেলপথ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণে ব্যয় হচ্ছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। এই সেতু দিয়ে ১০০ কিলোমিটার বেগে একই সঙ্গে দুটি ট্রেন চলাচল করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ