1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

রণবীর-আলিয়ার বিয়ে তো হয়ে গেছে, বললেন নীতু কাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

বলিউডের হালের জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট। কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন বলিউডের আরেক তারকা রণবীর কাপুরের সঙ্গে। জনপ্রিয় এ তারকা জুটির বিয়ে নিয়ে এখন সরগরম বলিপাড়া।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আগামী ১৪ এপ্রিল ঋষি কাপুরের ছেলের সঙ্গে গাটছাড়া বাঁধছেন মহেশ ভাটের মেয়ে। দুই খানদানি পরিবারের জনপ্রিয় তারকা জুটির বিয়ে নিয়ে চলছে নিরাপত্তার কড়াকড়ি। বিয়ের সব খবরই যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছেন দুই পরিবার।

তবে এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসলেন রণবীর কাপুরের মা নীতু কাপুর। তার মন্তব্য, ‘ওদের (রণবীর-আলিয়া) তো বিয়ে হয়ে গেছে।’

‘ডান্স দিওয়ানে জুনিয়র’ রিয়্যালিটি শোতে বিচারক হিসেবে দেখা যাবে নীতু কাপুরকে। সেই শো-এর শুটিংয়ে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে ছেলের বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন নীতু।

তবে সংশ্লিষ্টরা বলছেন, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যেতে এমন মন্তব্য করেছেন নীতু। তিনি চাইছেন না, ছেলের বিয়ের খুঁটিনাটি আগেই ফাঁস হয়ে যাক।

এদিকে, নীতু কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক জমজমাট। ইনস্টগ্রামের মাধ্যমে তা দেখেছেন ভক্তরা। শুধু তাই নয়, কাপুর খানদানের স্বর্ণের হার এরইমধ্যে আলিয়ার গলিয়ে পরিয়ে দিয়েছেন নীতু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ