1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার শাহরুখের নতুন লুক ফাঁস!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

কয়েক দিন আগেই স্পেন থেকে ফিরেছেন শাহরুখ। পাঠান সিনেমা শুটিং ছিল সেখানে। বলিউডপাড়ায় শোনা যাচ্ছিল, শাহরুখ শিগগিরই শুরু করবেন দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত সিনেমার দৃশ্যধারণ। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এ শিডিউলে শাহরুখের সঙ্গে যোগ দেবেন নয়নতারা। ১০ দিনের শুটিং শিডিউল রয়েছে মুম্বাইয়ে।

যখন এ নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে মুম্বাইয়ের শুটিং সেট থেকে শাহরুখের একটি ছবি ছড়িয়ে পড়েছে নেট-দুনিয়ায়। ছবি দেখে সবার এখন জানার আগ্রহ নতুন কোন প্রজেক্টে কাজ করছেন বলিউড বাদশা।

নেটিজেনদের অনেকে মনে করছেন ছবিটি অ্যাটলি পরিচালিত সিনেমার শুটিংয়ের। অনেকে বলছেন সিনেমার নাম লায়ন! যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, একটি ট্রাকের ড্রাইভিং সিটে বসে আছেন শাহরুখ। তার পুরো মুখ কাপড়ে ঢাকা; শুধু চোখ দুটো ও চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বেশ কিছু লোক ঘিরে আছে শাহরুখকে।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আরও জানাচ্ছে, সিনেমাটিতে বাবা-ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে। তবে এর সবটাই এখনও জল্পনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ