1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

তুমি আমার বুকে এমনিই আছো: দেব

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

টালিউড সুপারস্টার দেবের সঙ্গে রুক্মিণীর প্রেমের কথা অনেকেই জানেন। লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করছেন দেব-রুক্মিণী। রিল লাইফ থেকেই তাদের রিয়েল লাইফের প্রেম শুরু।

দেবের হাত ধরে ২০১৭ সালে টালিউডে পা রাখেন রুক্মিণী। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন ‘চ্যাম্প’ সিনেমায়। এরপর অভিনয় করেছেন ৬টি সিনেমায়। ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে এ জুটির ষষ্ঠ সিনেমা ‘কিশমিশ’।

সিনেমায় ‘কৃষাণু’ চরিত্রে অভিনয় করেছেন দেব। তার বিপরীতে ‘রোহিনী’ চরিত্রে পর্দায় আসবেন রুক্মিণী। দাদা, দিদি ও ডিটেকটিভদের ভিড়ে ছোট্ট প্রেমের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস সূত্রে।

মুক্তি উপলক্ষ্যে প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন দেব-রুক্মিণী। প্রচারের ফাঁকে এক সাক্ষাৎকারে দেব রুক্মিণীর উদ্দেশে বলেন, ‘তুমি আমার বুকে এমনিই আছো।’ এ কথা শুনে লজ্জায় লাল হওয়ার মতো অবস্থা অভিনেত্রীর।

সবশেষ দেবের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ‘পাসওয়ার্ড’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। তারপর আবির চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছেন ‘সুইজারল্যান্ড’ সিনেমায়। এরপর শেষ করেছেন বলিউডের ‘সনক’ সিনেমার শুটিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ