1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

শাহ আমানত বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় আন্তর্জাতিক অডিট দলের সন্তোষ প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) তত্ত্বাবধানে নিরাপত্তা অডিট সম্পন্ন হয়েছে। চার সদস্যের আন্তর্জাতিক অডিট দল চার দিন ধরে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে। নিরীক্ষা শেষে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর কোনো পর্যবেক্ষণ না থাকায় সন্তোষ প্রকাশ করেছে অডিট দল। গতকাল বুধবার বিকেলে অডিট কার্যক্রম শেষ হয়। এর আগে গত ১ নভেম্বর থেকে এ নিরীক্ষা শুরু হয়েছিল। আইকাওর ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম–কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউসিএপি–সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হয়।

অডিট দলে ছিলেন ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর ও পিএ জয়কণ্ঠ। চার সদস্যের দলটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার যাবতীয় কাগজপত্র থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম, জনবল, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং পরিচালন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করে। পাশাপাশি যাত্রীদের চেক–ইন করা মালামাল ও কেবিন ব্যাগেজ স্ক্যানিংয়ের যন্ত্রপাতি, বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা, যাত্রী তল্লাশির ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্রসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এসব যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ, ক্যালিব্রেশন ও কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি রক্ষণাবেক্ষণকারী দল এবং যন্ত্র পরিচালনাকারী কর্মীদের সনদও পরীক্ষা করেন অডিটররা।

বিমানবন্দরের নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন চেকিং পয়েন্টে যথাযথভাবে পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে কি না, তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে যাচাই করা হয়। এ ছাড়া রানওয়ে ও কার্গো টার্মিনালের নিরাপত্তা কার্যক্রম এবং বিমানবন্দরের নিরাপত্তা পাস নীতিমালা অনুযায়ী যাত্রী ও দর্শনার্থীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের বিষয়টিও নিরীক্ষা করা হয়।

অডিট শেষে দলের প্রধান ক্যালাম ভাইন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর কোনো পর্যবেক্ষণ নেই জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে নিরীক্ষায় পাওয়া অন্যান্য পর্যবেক্ষণ ও বিস্তারিত সুপারিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, বিমানবন্দরে প্রথমবারের মতো আইকাওর তত্ত্বাবধানে এ নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হয়েছে। চার দিন ধরে বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করা হয়। অডিট দলের কাছ থেকে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশগুলো পরবর্তী সময়ে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে। তিনি প্রথমবারের এই আন্তর্জাতিক নিরাপত্তা নিরীক্ষায় উল্লেখযোগ্য ভালো স্কোর অর্জনের মাধ্যমে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেশের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ