1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আবারও আইটেম গানে সামান্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬৩ Time View

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয় বলে জানায় ইউটিউব কর্তৃপক্ষ। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২৩৪ মিলিয়ন। ফের আরেকটি আইটেম গানে দেখা যাবে সামান্তাকে।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, আরেকটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় কেন্দ্রী নারী চরিত্রে অভিনয় করছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। এ সিনেমার প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি আর প্রধান নারী চরিত্রে রয়েছেন নয়নতারা। বর্তমানে ভারতের চেন্নাইয়ে বিজয়, নয়নতারা ও সামন্থা সিনেমাটির আইটেম গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। এ সিনেমায় বিজয়ের চরিত্রের নাম র‌্যাম্বো। নয়নতারার চরিত্রের নাম কানমনি এবং সামান্থাকে দেখা যাবে খাতিজা চরিত্রে। আগামী ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ ছাড়া তামিল ভাষার ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ