1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

রমজান মাসে চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৪ Time View

আসন্ন পবিত্র রমজান মাসে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, স্বয়ংক্রিয় চেক নিকাশ ঘর ( বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ, বিএসিএইচ বা ব্যাচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এই তিন প্ল্যাটফর্মের কার্যক্রম চালু থাকবে। এসব সেবার মাধ্যমে এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করে থাকে।

বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সা‌ড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক বেলা দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার ম‌ধ্যে নিষ্পত্তি হ‌বে।

আরটিজিএসের লেনদেন হবে সকাল সা‌ড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা পূর্বের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর বিএসিএইচ ও আরটিজিএসের সময়সূচি রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ