1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

বোলারদের র‍্যাঙ্কিংয়ে তাসকিনের লম্বা লাফ, সেরা দশে সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৫৪ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ খেলে আইসিসির র‍্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানরা। বিশেষ করে পেসার তাসকিন আইসিসির র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১৫ ধাপ উন্নতি করেছেন। তাসকিন সিরিজের শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। আর সিরিজ জুড়ে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছিলেন এই পেসার।

তাসকিন ক্যারিয়ার সেরা ৫২৩ পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে আছেন যৌথভাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে। এই লঙ্কান স্পিনারেরও পয়েন্ট সমান ৫২৩। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাকিবও।

এই টাইগার স্পিনার ৪ ধাপ উন্নতি করে ৮ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে পারফর্ম করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

এদিকে ব্যাটারদের মধ্যে তামিম ইকবাল সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন। আর ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে লিটন দাস।

এ ছাড়া ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাকিবের অবস্থান ২৬ নম্বরে। আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের অবস্থান ১৭ নম্বরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ১ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ৫ নম্বরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ