1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ঢাকায় পৌঁছেছেন এ আর রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমানের কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরো আগে, ২০২০ সালেই। কিন্তু করোনার কারণে, এতদিন এই অনুষ্ঠান আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ২৯ মার্চ, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’- শীর্ষক কনসার্ট। যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিশেষ গান পরিবেশষ করবেন ভারতের বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান।

‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ – শীর্ষক কনসার্টে গান গাওয়ার জন্য এরই মধ্যে ঢাকান এসে পৌঁছে গেছেন এ আর রহমান। আজ দুপুরেই হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন ভারতীয় এই সঙ্গীত শিল্পী।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ অনুষ্ঠেয় এই কনসার্টে এ আর রহমানের সঙ্গে গান গাইবেন বাংলাদেশের ফোক সম্রাজ্ঞীখ্যাত মমতাজ। গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড শিল্পীগোষ্ঠি মাইলস। এরই মধ্যে কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু করেছে বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ