1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের দোরগোড়ায় আর্মি ফিল্ড হাসপাতাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২
  • ২৩৫ Time View

আশুলিয়ার বিরুলিয়া ইউনিয়নে আর্মি ফিল্ড হেড কোয়াটারের কাছে আর্মি ফিল্ড হাসপাতালে সেবা কার্যক্রম চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এখানে বিনামূল্যে ওষুধ সরবরাহ করে সেবা কার্যক্রমকে আরও একধাপ এগিয়ে নেওয়া হলো।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএমএইচ ঢাকা কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহবুবুল হকের হাতে বিনামূল্যে ওষুধ তুলে দেন ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহ আলম সারওয়ার।

এই ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে বহির্বিভাগ, মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, নাক-কান-গলা, দন্ত, শিশু, চর্ম, প্যাথলজি ও রঞ্জন রশ্মিসহ সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা। এখানে এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাম, ল্যাবরেটরিসহ অপারেশনও করা হচ্ছে।

এছাড়া ৬ জন অভিজ্ঞ ডাক্টারসহ মোট ১৩ জন চিকিৎসক এবং মেডিক্যাল অ্যাসিসট্যান্ট ও অন্যান্য সদস্য মিলিয়ে ৬২ জন জনবল এই হাসপাতালে সেবার কাজে নিয়োজিত আছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছে হাজারো মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ৫শ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয় এখানে।

আর্মি ফিল্ড মোবাইল হাসপাতালের মাধ্যমে গত ৯ ডিসেম্বর থেকে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত এ চিকিৎসা সেবা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ