1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

টিপু-প্রীতির খুনিদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫০ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না। খুনিদের দ্রুত গ্রেফতার করা হবে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিদ্রুত অপরাধীরা ধরা পড়বে। এ ঘটনায় নেপথ্যে থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। খুনি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, টিপু খুনের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু (৫৪) ও প্রীতি (২৪)। গুলিতে আহত হয়েছেন জাহিদুল ইসলাম টিপুর গাড়ি চালক মুন্না (২৬) ।

নিহত প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে দুজনকে মৃত বলে ঘোষণা করেন। জাহিদুল ইসলাম টিপু মিল্কি হত্যা মামলার আসামি ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ