1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১০ লাখ ৪০ হাজার মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

করোনা সংক্রমণ রোধে রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ লাখ ৪০ হাজার ৪৩৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এক লাখ চার হাজার ৪১৭ জনকে, দ্বিতীয় ডোজ পাঁচ লাখ ৮৫ হাজার ১৭০ জনকে ও বুস্টার ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৫০ হাজার ৮৫২ জনকে।

রোববার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলমান টিকাদান কর্মসূচির আওতায় শনিবার পর্যন্ত দেশে ২২ কোটি ৪৩ লাখ ৯৭হাজার ২৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ২৬০ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতার সংখ্যা নয় কোটি ১৭ লাখ ৪৩ হাজার ৯৬ জন ও বুস্টার পেয়েছেন ৬১ লাখ ৬৩ হাজার ৮৯৮ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে দেশে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ