1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৩ Time View

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। আজ রবিবার (২০ মার্চ) শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে তুহিন তরফদার-আরদুজ্জমানরা।

প্রথমার্ধ্বে দুটি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দলের রাজিব আহমদে।

বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলংকার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া। আগামীকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ