1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

অতীতে কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি : সিইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক হয়, প্রকৃত অংশীদারত্বমূলক হয়- সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, অতীতে বেশ কিছু নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে অভিযোগ রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩ জন শিক্ষাবিদ-বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকের শুরুতেই সিইসি এসব কথা বলেন।

৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও আজকের বৈঠকে ১৩ জন উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। এর মাধ্যমেই নির্বাচন কেন্দ্রিক সংলাপ শুরু করলো ইসি।

রোববার (১৩ মার্চ) বিকাল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্যান্য নির্বাচন কমিশনাররা, সচিব, অতিরিক্ত সচিব সহ কর্মকর্তারা উপস্থিত আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ব প্রস্তুতি হিসেবে রোডম্যাপ করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংলাপ শুরু করলো ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী কী করণীয়, মূলত সেটা নিয়েই আলোচনা হবে।

ইসির বৈঠকে যারা উপস্থিত রয়েছেন
অধ্যাপক ড. জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, ওয়ার্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এম আবুল কাশেম মজুমদার, অধ্যাপক সাদেকা হালিম, ড. বোরহান উদ্দিন খান, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ড. আখতার হোসেন, লায়লুফার ইয়াসমিন, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম মফিজুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইয়াহিয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মাসুদ হাসানুজ্জামান এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপউপাচার্য ড. নিয়াজ আহম্মেদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ