1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

৪ মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৫৪ Time View

চার মাস পর জাতীয় দলে ফিরলেন নেইমার। চলতি মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য এই তারকা ফরোয়ার্ডকে দলে ফেরালো কোচ তিতে।

সর্বশেষ নভেম্বরে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই মাঠে নেমেছিল ব্রাজিল। সে ম্যাচে জয় নিশ্চিত করা দলের একমাত্র গোলে অ্যাসিস্ট করেছিলেন নেইমার। এরপর ক্লাব ফুটবলে পিএসজির হয়ে দেখা গেলেও পরবর্তীতে চোটের কারণে জাতীয় দলে ফেরা হয়নি।

সম্প্রতি পিএসজিতে দুই মাসেরও বেশি সময় পর চোট কাটিয়ে ফিরেছেন। এবার জাতীয় দলেও ফিরলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড। চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে খুব বেশি পরিবর্তন আনেনি ব্রাজিল দল। তবে দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস এবং জুভেন্টাসের আলেক্স সান্দ্রো।

বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে অপরাজিত আছে তিতের দল। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে চিলির বিপক্ষে ও ছয়দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), গ্যাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেদ (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনিয়ো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।

ফরোয়ার্ড: রাফিনিয়া (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ