1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এসএনসিইউ) আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে যন্ত্রপাতির ত্রুটি থেকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর দ্রুত পদক্ষেপে ওয়ার্ডে চিকিৎসাধীন বাকি শিশুদের নিরাপদে সরিয়ে নেন হাসপাতালকর্মীরা।

ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে। ভোর সাড়ে ৩টার দিকে বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটের একটি ভেন্টিলেটর হঠাৎ বিস্ফোরিত হলে পুরো ওয়ার্ডে আগুন ও তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ে। ওই সময় কক্ষটিতে ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।
আগুনে গুরুতরভাবে দগ্ধ হওয়া এবং বিষাক্ত ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশের কারণে তিনটি শিশু ঘটনাস্থলেই মারা যায়।

আগুন লাগার পরপরই ডাক্তার, নার্স ও হাসপাতালের কর্মীবাহিনী উদ্ধার কাজে নেমে পড়েন। তারা দ্রুত শিশুদের ক্ষতিগ্রস্ত স্থান থেকে নিরাপদে বের করে আনেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ছয় নবজাতককে জরুরি চিকিৎসার জন্য নিকটবর্তী একটি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ