1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

লিওনেল মেসির স্মৃতিবিজড়িত আর্জেন্টিনার সেই বিখ্যাত ১০ নম্বর জার্সিটি ভবিষ্যতে কে গায়ে জড়াবেন, তা নিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। আলবিসেলেস্তেদের নতুন অধিনায়কের মতে, কিংবদন্তি এই ফরোয়ার্ডের যোগ্য উত্তরসূরি হতে পারেন হুলিয়ান আলভারেজ।

মেসির এই আইকনিক জার্সির পেছনে রয়েছে এক বিশাল ইতিহাস। এর আগে ডিয়েগো ম্যারাডোনা ও মারিও কেম্পেসের মতো আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলাররা এই জার্সি পরে মাঠ কাঁপিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর, এই বড় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য অ্যাতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেজকেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন রোমেরো।

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে নিজের প্রথম সাক্ষাৎকারে ‘লোস এদুল’-কে টটেনহ্যামের এই ডিফেন্ডার জানান, অন্য কারো গায়ে এই জার্সি না চাপিয়ে বিখ্যাত ১০ নম্বরটি চিরতরে তুলে রাখার পক্ষেই ছিলেন তিনি।

কুটি রোমেরো বলেন, ‘সত্যি বলতে, আমি হলে এই জার্সিটা তুলে রাখতাম। ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) দেওয়ালে মেসির একটা ম্যুরাল ঝুলিয়ে দিলেই ব্যাস! তাহলে এই ভারী দায়িত্ব আর কাউকেই বইতে হতো না। কিন্তু নিয়ম অনুযায়ী তো আর সেটা সম্ভব নয়।’

তবে জার্সিটি যখন খালি থাকছেই, তখন এটি কার পাওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে বিশ্বকাপজয়ী এই তারকা স্পষ্ট উত্তর দেন, ‘আমি হলে এই জার্সি জুলিকেই [আলভারেজ] দিতাম। অবশ্য সবারই নিজস্ব পছন্দ থাকতে পারে। তবে ওর সাধারণ জীবনযাপন, পরিবারের প্রতি টান আর ভালো মানুষ হিসেবে ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তার ওপর খেলার ক্ষমতা তো আছেই। সব মিলিয়ে আমার মনে হয় ও-ই এই জার্সির জন্য সেরা।’

২০২২ বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার হয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন আলভারেজ। এরপর থেকে দেশের হয়ে আক্রমণভাগ সামলানোর মূল ভারও তার কাঁধেই। রোমেরোর বিশ্বাস, আলভারেজের নম্র স্বভাব আর মাঠের পারফরম্যান্সের কারণেই মেসির ওই ঐতিহাসিক জার্সির উত্তরসূরি হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে।

আর্জেন্টিনার অধিনায়ক আরও উল্লেখ করেন, জাতীয় দলে মেসির স্থান নেওয়ার মতো বেশ কয়েকজন প্রভাবশালী খেলোয়াড় রয়েছেন। এ সময় রসিকতা করে তিনি আলভারেজকে নিজের জন্মশহর কালচিনে নিয়ে যাওয়ার কথা বলেন এবং প্রস্তাবটি ভেবে দেখতেও ফরোয়ার্ড আলভারেজকে উৎসাহ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ