1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে আশপাশের কয়েকটি বাড়ির ওপর পড়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় সোমবার রাত প্রায় ২টার দিকে শহরের দার-এস-সালাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে ওই এলাকায় ভারি বৃষ্টি হয়েছিল।
বৃষ্টির পর বড় একটি বর্জ্যের স্তূপ ধসে পড়ে। এতে আশপাশের কয়েকটি বাড়ি আবর্জনার নিচে চাপা পড়ে। গিনি সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পর জীবিতদের উদ্ধারে দ্রুত অভিযান শুরু করা হয়েছে। সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জামও সেখানে নেওয়া হয়েছে।

ঘটনার পর উদ্ধারকর্মীরা খননযন্ত্র ব্যবহার করে আবর্জনার বিশাল স্তূপ সরিয়ে চাপা পড়া মানুষদের খোঁজ করছেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে জড়ো হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমকে এক নারী জানিয়েছেন, এই ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে।

গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দুর্ঘটনাস্থলের পরিস্থিতি দেখেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন। এর আগে স্থানীয় এলাকার নেতা লানসিনে সিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি। সেগুলো মর্গে নিয়ে যাওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ