1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

ভারত-পাকিস্তান বৈরিতা নেই ফুটবলে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে ম্যাচ শেষে হাত মেলাচ্ছেন না ক্রিকেটাররা, অপারেশন সিদুঁরের পর এ যেন এক নিয়মিত দৃশ্য পরিণত হয়েছে ক্রিকেট মাঠে। কোথাও তো পারতপক্ষে পাকিস্তানের নামই উচ্চারণ করছেন না অনেকে। তবে ফুটবলে উল্টোদৃশ্য! সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ঢাকায় ভারত ও পাকিস্তানের ফুটবল দল। বৃহস্পতিবার টুর্নামেন্টের পর্দা উঠবে দুই চিরপ্রতিদ্বন্দীর ম্যাচ দিয়ে। মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক নাথান রোদ্রিগেস বলেছেন, ম্যাচের পর তারা পাকিস্তানের ফুটবলারদের জড়িয়ে ধরতেও রাজি! অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক আলমগীর আলি খান গাজী বলেছেন, ‘এটা ক্রিকেট নয়, ফুটবল। এজন্যেই তো সুন্দরতম খেলা, তাই না? ওরা যা করবে বলেছে, আমরাও তাই করব।‘ সিনিয়র দল কিংবা জুনিয়র, নারী এবং পুরুষ; ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই যেন মাঠের বাইরের বিতর্ক। কেউ বিমান পতনের ভঙ্গী করে উদযাপন করছেন তো কেউ আবার মেশিনগান দাগার মত করে ব্যাট ধরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই পক্ষে চাপানউতোর। কদিন আগে, ২০২৭ বিশ্বকাপের ফিক্সচার ঘোষণার দিনেও সঞ্চালক ভারত-পাকিস্তান ম্যাচের বদলে ’১০ অক্টোবরের ম্যাচ’ বলেছেন। মেয়েদের এশিয়া কাপেও দুই দলের খেলোয়াড়রা হাত মেলাননি। এই প্রসঙ্গে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিবিসি’র সঙ্গে আলাপে পাকিস্তানের নাম মুখে নেননি, বলেছিলেন, ‘ একটা শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে আমাদের পরিস্থিতির এখনো উন্নতি হয়নি।‘ তবে বিরোধের এই উত্তাপ ছুঁতে পারেনি দুই দেশের ফুটবলকে। পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো কিংবা ম্যাচের পর জার্সি বদল করবেন কি না জানতে চাইলে ভারতের অধিনায়ক নাথান রদ্রিগেস বললেন, ‘অবশ্যই হ্যাঁ, এটা এমন কোনো বড় ব্যাপার না, তবে হ্যাঁ, আমরা সেটাই করব।‘ পাশ থেকে ভারতের কোচ নওশাদ মুসাও বললেন, ‘ঠিক তাই, যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা তাদের জড়িয়েও ধরব।‘ পাকিস্তানের অধিনায়ক আলমগীর খেলে গেছেন ব্রাদার্স ইউনিয়নে। তার আশা গ্যালারির সমর্থন থাকবে পাকিস্তানের পক্ষে, ‘আমরা আশা করি বাংলাদেশের দর্শকরা আমাদের সমর্থন করবে, কারণ গত মৌসুমে আমি এখানে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছি। আমি আশা করি তারা আমাদের সমর্থন করবে, কারণ প্রতিটি সময় তারা পাকিস্তানকে সমর্থন করে এবং ভারতের বিপক্ষেও আমি চাই তারা আমাদের সমর্থন করুক।‘ শুক্রবার দুপুর ৩-৩০ মিনিটে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। খেলা দেখা যাবে বঙ্গো, টফি ও টি-স্পোর্টসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ