1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৫৫ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তিনি বুঝতেন মানুষ কী চায়।

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা লাভের জন্য বাঙালি জাতির করণীয় সম্পর্কে তিনি দিকনির্দেশনা দেন।
সোমবার (৭ মার্চ) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এতে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর/সংস্থা প্রধানরা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, উন্নত ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিল্পায়ন করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে শিল্প মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে এর সুফল আমরা ভোগ করছি। তিনি প্রযুক্তি নির্ভর চিন্তা-ভাবনা থেকে শিল্পায়ন গড়ে তুলতে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থা প্রধানদের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ৪৭ সালে দেশ বিভাগের পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানিরা কখনই পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারের স্বীকৃতি দেবে না।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণে এমন কোনো বিষয় ছিল না যেটি নিয়ে বঙ্গবন্ধু নির্দেশনা দেননি।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিবাজরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চ সর্বক্ষেত্রে মুক্তির কথা বলেছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনকালে তিনি দেশের অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। আমরা তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এর আগে শিল্প মন্ত্রণালয়ের চত্বরে স্থাপিত জাতির পিতার ম্যুরাল এবং মন্ত্রণালয়ের লবিতে জাতির পিতার প্রতিকৃতিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্প সচিব জাকিয়া সুলতানা শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ