1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘সন্ত্রাসীরা এদিকে আসলে মাইরা ফেলামু’—জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ একযোগে ৯৯ বিচারককে বদলি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে অভিনয় ভালোবাসেন, তবে যে শর্তে কাজ করতে চান শবনম ফারিয়া এই স্তরে লড়াইয়ের মতো ভালো দল আমরা এখনো হয়ে উঠিনি: বাটলার রাবিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ যুক্তরাষ্ট্র জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাভান সুলিভান ব্রিকস সম্মেলন: ডলারের বিকল্প, নাকি বহুমুদ্রাভিত্তিক বিশ্বের সূচনা? তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৪৭

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৫ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৪ মার্চ) ভোর ৬টা থেকে শনিবার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৮১৬ পিস ইয়াবা, ৩৭ গ্রাম (৪৫ পুরিয়া) হেরোইন, ৪৫ কেজি (৪৬৬ গ্রাম) গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ