1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার বিজয়ের নায়িকা কিয়ারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৩ Time View

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। রাশমিকা মান্দার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন ‘ডিয়ার কমরেড’, ‘গীতা গোবিন্দম’-এর মতো জনপ্রিয় সিনেমা। কিছুদিন আগে শেষ করেছেন ‘লাইগার’ সিনেমার শুটিং। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

এরই মধ্যে বিজয় তার ক্যারিয়ারের ১৯তম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এটি পরিচালনা করবেন শিবা নির্বানা। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘ভিডি ১২’। এ সিনেমায় প্রথমবারের মতো তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন কিয়ারা আদভানি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক এ বিষয়ে কিয়ারা আদভানির সঙ্গে কথা বলেছেন। তিনি বিজয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। চলতি বছরের শেষে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

বিজয় অভিনীত স্পোর্টস ও অ্যাকশন ঘরানার ‘লাইগার’ সিনেমাটি আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে। এতে আরো অভিনয় করেছেন রামায়া কৃষ্ণা, রনিত রায়, আলী প্রমুখ। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এটি। এছাড়াও ‘ভিডি ১১’ শিরোনামে আরেকটি সিনেমায় দেখা যাবে বিজয়কে। এটি পরিচালনা করবেন সুকুমার।

অন্যদিকে কিয়ারার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে হিন্দি ভাষার ‘ভুল ভুলাইয়া টু’, ‘যুগ যুগ জিও’, তেলেগু ভাষার ‘আরসি ১৫’ প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ