1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আইপিএলের নিলামে বোনকে নিয়ে প্রকাশ্যে এসেই ভাইরাল আরিয়ান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭১ Time View

২০২১ সালটি ভালো যায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। মাদককাণ্ডে নাম জড়ায় তার এবং গ্রেফতার হয়ে প্রায় এক মাসের মতো ছিলেন জেলে।

যে কারণে তিন মাসেরও বেশি সময় ধরে প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাকে।
তবে শনিবার (১২ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন আরিয়ান খান। সঙ্গে ছিলেন তার বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী। এদিন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসে নিলামের কার্যক্রমে অংশ নিয়েছেন তারা। তাদের ছবি প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকদিন পর আরিয়ান ও সুহানা একসঙ্গে হাজির হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়ে নিয়েছেন।

শাহরুখ খান এবং জুহি চাওলা কেকেআর দলের মালিক হলেও নিলামে তাদের কেউই ছিলেন না। তবে তাদের পরবর্তী প্রজন্মকে দেখা গিয়েছে সেখানে। যেন সন্তানদের হাতেখড়ি করালেন এই দুই তারকা।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে বহুদিন পর প্রকাশ্যে আসেন শাহরুখ খান।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে মাদক পার্টি থেকে ২০২১ সালের ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি )। এরপর নানা নাটকীয়তার পর ২৮ অক্টোবর মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ