1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ব্রিটেনে একই পরিবারে ৪ খুন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ২৪৫ Time View

নববর্ষের প্রথম দিন রক্তে রঞ্জিত হলো ব্রিটেনের ডারহামে একটি পরিবার। বাড়িতে বিভিন্ন কক্ষে পরিবারের চার সদস্যের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ডারহাম কাউন্টির পেটালিতে ওই পরিবারের চার সদস্য গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

ওই বাড়ির নিকটেই গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর পরেই একজন মৃত পুরুষের পাশে একটি শটগান পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের ধারণা, নিহত চারজন এবং ওই বেঁচে যাওয়া একজন এরা সবাই পরস্পরের পরিচিত। তবে এই হত্যাকাণ্ডের জন্য এদের মধ্যেই কাউকে দায়ী বলে মনে করছে না পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন স্থানীয়ভাবে মাইকেল আথারটন সিনিয়র নামে পরিচিত, পেশায় ছিলেন ট্যাক্সি চালক। অপর একজনের নাম কাথলিন মুর। এরা কোনওভাবে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

নববর্ষের রাতে সশস্ত্র পুলিশকে স্থানীয়রা খবর দেয়, ৯ গ্রিনসাইড অ্যাভিনিউ’র প্রায় বিচ্ছিন্ন একটি বাড়িতে কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

মৃতদেহগুলো ওই বাড়ির নিচ তলার ভিন্ন ভিন্ন কক্ষ থেকে উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন মধ্য বয়সী এবং বাকীরা কিশোর বয়সের বলে মনে হচ্ছে।

ওই রাস্তার আরেকটি বাড়ির পাশ থেকে উদ্ধার করা শটগানের গুলিতে আহত নারীর বয়স আনুমানিক ১৯ বছর।

শরীর থেকে শট গানের গুলি অপসারণের পর তাকে হাসপাতাল থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ