1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

নতুন সিনেমার জন্য ১০০ কোটি পারিশ্রমিক নেবেন প্রভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৭১ Time View

‘বাহুবলী’খ্যাত দক্ষিণী সুপারস্টার প্রভাস। একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তির অপেক্ষায় তার ‘রাধে শ্যাম’ সিনেমাটি।

রোমান্টিক ধাঁচের সিনেমাটি প্রভাস ভক্তদের মন জয় করে নেবে বলে আশা করা হচ্ছে।

এবার ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীলের ‘সালার’ নামের একটি সিনেমা অপেক্ষা করছে তার জন্য, যা একটি অ্যাকশন থ্রিলার সিনেমা হবে।

জানা যায় ‘বাহুবলী’ ছবির সাফল্যের পর থেকে অভিনেতা বক্স অফিসে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। অভিনেতা তার পারিশ্রমিকও বাড়িয়েছেন। এবার তিনি প্রশান্ত নীলের সাথে তার অ্যাকশন-থ্রিলার ‘সালার’ ছবির জন্য ১০০ কোটি পারিশ্রমিক চেয়েছেন।

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, শুধু মোটা অংকের পারিশ্রমিকই দাবি করেননি। সেই সঙ্গে তিনি ছবিটির মুনাফা থেকেও ১০ শতাংশ দাবি করেছেন।

শুধু ‘সালার’ নয়, প্রভাস তার আসন্ন সিনেমা যেমন- ‘আদিপুরুষ’ এবং নাগ অশ্বিনের সাথে একটি সিনেমার জন্য একই পরিমাণ পারিশ্রমিক চার্জ করছেন বলে জানা গেছে।

তবে ‘আদিপুরুষ’র পরে অভিনেতাকে দেখা যাবে সন্দীপ রেড্ডি ‘ভাঙ্গার স্পিরিট’ সিনেমায়। এ ছবির জন্য তিনি ১৫০ কোটি টাকা নিচ্ছেন বলেও একটি সূত্রের খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ