1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৫৮ Time View

লক্ষ্য ছিল মাত্র ২১০ রানের। এর মধ্যে উদ্বোধনী জুটিতেই চলে আসে ১১০ রান, তাও কি না মাত্র ১০.৪ ওভারেই। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না ফিল্ডিংয়ে থাকা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের। ওপেনার জ্যাকব বেথেলের ঝড়ে সহজ জয়ই পেয়েছে ইংল্যান্ডের যুবারা।

বুধবার অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। যার সুবাদে প্রথম দল হিসেবে সেমির টিকিট পেয়েছে তারা।

চলতি আসরে টানা চতুর্থ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ‘বেবি ডি ভিলিয়ার্স’ নামে পরিচিত ডেওয়াল্ড ব্রেভিস। দলের বাকিদের ব্যর্থতার ভিড়ে তিনি করেন ৮৮ বলে ৯৭ রান। আসরে দ্বিতীয়বারের মতো নার্ভাস নাইন্টিতে কাঁটা পড়েন তিনি।

এছাড়া প্রোটিয়া যুবাদের পক্ষে আর কেউই তেমন রানের দেখা পায়নি। উইকেটরক্ষক ব্যাটার জেরার্ডাস মারে ২৭ ও শেষ দিকে ম্যাথু বোস্ট খেলেন ২২ রানের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে ৪ উইকেট নেন লেগস্পিনার রেহান আহমেদ। এছাড়া জশ বয়ডেন ও জেমস সেলসের শিকার ২টি করে উইকেট।

পরে রান তাড়া করতে নেমে জ্যাকব বেথেল ও জর্জ থমাসের উদ্বোধনী জুটিতে ১০.৪ ওভারে ১১০ রান তুলে ফেলে ইংল্যান্ড। যেখানে থমাসের অবদান মাত্র ১৯ রান। ঝড় তোলা ব্যাটিংয়ে মাত্র ৪২ বলে ১৬ চার ও ২ ছয়ের মারে ৮৮ রান করে আউট হন বেথেল।

এমন উড়ন্ত শুরুর পর আর জয় নিয়ে কোনো সংশয় ছিল না। পাঁচ নম্বরে নামা উইলিয়াম লাক্সটনের ৪১ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংসে ১১২ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা। স্বাভাবিকভাবেই বেথেলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ