1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

দ্রাবিড়ের সঙ্গে প্রেম করতো রাবিনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৯৩ Time View

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের সঙ্গে নাকি প্রেম করেছেন নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। এমনকি বিয়েও নাকি করতে চেয়েছিলেন দুজনে। যদিও এ সম্পর্কের কথা স্বীকার করেননি এই অভিনেত্রী।

রাবিনা জানান, রাহুলের সঙ্গে কোনো দিন ডেটিং করেননি তিনি। এমনকি রাহুলকে ব্যক্তিগত ভাবে চেনেন না এই নায়িকা। তার সঙ্গে নাকি একবারই একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখানে গোবিন্দ, সুনীল শেঠি এবং সালমান খানও ছিলেন।

তবে রাবিনার সঙ্গে রাহুলকে নিয়ে এই গুজন কেন? এই প্রশ্নের জবাবে রাবিনা বলেছিলেন, আমি জানি না কীভাবে বিষয়টি শুরু হয়েছে। তখন আমার সঙ্গে কাউকে দেখা যাচ্ছিলো না। আবার রাহুলও বিয়ে করেননি। ফলে দু’য়ে দু’য়ে চার করে দেওয়া হয়েছে।

যদিও সব গুঞ্জন শেষে ২০০৪ সালে প্রযোজক অনিল থাডানিকে বিয়ে করে রাবিনা। অন্যদিকে, ২০০৩ সালে চিকিৎসক বিজেতা বিজেতা পেনধারকরকে বিয়ে করেন রাহুল।

এর আগে এক সময় অক্ষয় কুমারের সঙ্গেও রাবিনার সম্পর্কের গুঞ্জন ছিল। এই অভিনেত্রী নিজেই বলিউড খিলাড়ির সঙ্গে বাগদানের কথা জানিয়েছিলেন। তবে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে এ অভিনেতার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় নাকি সেই সম্পর্কের ইতি টানেন জিদ্দী’খ্যাত নায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ