1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

কন্যা সন্তানের মা হয়েছেন নায়িকা পপি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ৬১ Time View

কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা সাদিকা পারভীন পপি। প্রায় এক বছর ধরে নিখোঁজ নায়িকাকে ঘিরে এমন খবরই উড়ে বেড়াচ্ছে চলচ্চিত্রপাড়ায়। পপির বেশ কয়েকজন ঘনিষ্ট প্রযোজক, পরিচালক ও সহশিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন।

তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেয়ার সময়-নাম বলতে চাইছেন না।
এ বিষয়ে তারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।

বর্তমানে চলচ্চিত্রপাড়া সরগরম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। ২০১৭ সালে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, রোজিনা, আলীরাজদের সঙ্গে নির্বাচন করে জয়ী হয়েছিলেন নায়িকা পপিও।

শোনা যাচ্ছিল এবারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করবেন পপি।

নির্বাচন তো দূর, নায়িকার দেখাই মিলছে না। তবে তিনি আলোচনায় থাকছেন প্রতিদিনই। তাকে মিস করছেন সবাই, এমন আফসোস উঠে আসছে প্রতিদিন।

এদিকে পপির ঘনিষ্ট কিছু সূত্রে জানা গেল, পপি আছেন রাজধানী ঢাকাতেই। বিয়ে করে সংসারী হয়েছেন। পাত্র ব্যবসায়ী। সংসারে মন দিতেই নিজেক অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন।

গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে চমক দেবেন তিনি।

এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন কয়েকজন শিল্পীর সঙ্গে পপি প্রসঙ্গে কথা বলতে গেলে তারাও নায়িকার বিয়ে ও সন্তান হওয়ার বিষয় শুনেছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, ‘পপি একজন গুণী অভিনেত্রী। সিনিয়র অভিনেত্রী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন। বিয়ে থা করেছেন, মা হয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে সময় দিচ্ছেন। এটা তার ব্যক্তিগত অধিকার। আপাতত আমরা তাকে বিরক্ত করছি না। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সিনেমার মানুষ। আজ বা কাল হয়তো ফিরবেন। যেখানেই থাকুন না কেন, দোয়া করি আমাদের পপি ভালো থাকুন। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ