1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

শুটিং নয় বাস্তবে হাউমাউ করে কাঁদলেন রিয়াজ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৭৩ Time View

এফডিসিতে ইলিয়াস কাঞ্চন-নিপুণের প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন চিত্রনায়ক রিয়াজ। নির্বাচন নিয়ে যখন সরগরম এফডিসি তখন ভোটাধিকার হারানো শিল্পীদের নিয়ে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় নায়ক রিয়াজ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসির পরিচালক সমিতি সংলগ্ন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের সামনে ভোটাধিকার বঞ্চিত শিল্পীদের নিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন এ নায়ক।

এদিন সন্ধ্যায় শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর মধ্যে কিছু শিল্পীর দেখা হয় নায়ক রিয়াজের সাথে।
এফডিসিতে তাকে ঘিরে বেশ বড়সড় জটলা। পাশে গিয়ে দেখা গেল, ভোটাধিকার হারানো এক বৃদ্ধ শিল্পী রিয়াজকে জড়িয়ে কাঁদছেন! তখন সেই বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন আসন্ন নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী রিয়াজ।

হাউমাউ করে কাঁদতে কাঁদতে রিয়াজ বলেন, ভোটাধিকার হারানো এই মানুষগুলোর কান্না থামিয়ে মুখে হাসি ফিরিয়ে দিতে চাই। এই মানুষগুলোর মুখের দিকে তাকান। তাদের সাথে অন্যায় হয়েছে। ভোটাধিকার হারানো কমপক্ষে ৫০ জন শিল্পী রিয়াজের সাথে সাথে চিৎকার করে কান্না শুরু করেন।

রিয়াজ বলেন, ‘নোট দিয়ে ভোট কেনার দিন শেষ’ নামে একটি নির্বাচনী গান করেছি। এই গানটি যখন বাজছিল তখন ৭০ বছরের বেশি বয়সী একজন ভোটাধিকার হারানো বৃদ্ধ শিল্পী শুনছিলেন আর কষ্ট পাচ্ছিলেন। তার সেই কষ্ট আমাকে আবেগতাড়িত করেছে। সেজন্য কান্না থামাতে পারিনি।

চিত্রনায়ক রিয়াজের বিপরীতে লড়ছেন ডিপজল ও রুবেল। ২৮ জানুয়ারি এফডিসিতে আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে গত দুইবারের জয়ী প্যানেল মিশা-জায়েদের বিরুদ্ধে লড়বেন ইলিয়াস কাঞ্চন-নিপুন এর প্যানেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ