1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

বেটি বির নামের শুরুতে ‘ডাবল এ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ২৭০ Time View

বেটি বির নাম রেখেছেন বচ্চন পরিবার! ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন অবশেষে একটি নাম ঠিক করেছেন তাদের ফুটফুটে কন্যার জন্যে। পুরো নাম প্রকাশ না পেলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বেটি বি’র নামের শুরুটা হয়েছে ‘ডাবল এ’ দিয়ে।

গেলো বছর ১৪ নভেম্বর মুম্বাইয়ে সেভেন হিলস হাসপাতালে ঐশ্বরিয়ার কোলে কন্যা শিশুটি জন্ম নেয়। কঠোর নিরাপত্তা থাকায় ভক্তরা ভীড় করেও বচ্চন বংশধরকে একনজর দেখতে পারেননি। বচ্চন পরিবার থেকে ঘোষণা দেয়া হয়, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বেটিবির নাম রাখা হবে এবং  তাদের বংশের উত্তরাধিকারীকে মিডিয়া ও ভক্তদের সামনে নিয়ে আসা হবে। কথা ছিল, ডিসেম্বরেই আয়োজন করা হবে এই আনুষ্ঠানিকতার। কিন্তু বেটি বি জন্মের ১ মাস পেরিয়ে যাবার পরেও বচ্চন পরিবারের ঘোষনার বাস্তবায়ন দেখেননি ভক্তরা। নতুন বছরের প্রথম দিনে বেটি বিকে বিশ্ববাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বচ্চন পরিবার, এমনি ধারণা ছিল অনেকে। কিন্তু সে আশাও ব্যর্থ হয় ভক্তদের। বেটি বি দেখতে কেমন হবে আর কি নামে তাকে ডাকা হবে, এই কৌতুহল এখনো ভক্তদের তাড়া করে চলছে।

নবাগত শিশুটিকে নিয়ে ঐশ্বরিয়া রাইসহ বচ্চন পরিবারের এই লুকোচুরি বার বার হতাশ করেছে ভক্তদের। সম্প্রতি বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর ভক্তদের কৌতুহল খানিকটা মিটিয়েছে। অভিষেক বচ্চনের  এক ঘনিষ্ট বন্ধু ওয়েবসাইটে জানিয়েছেন, অভিষেক ও ঐশ্বরিয়া অবশেষে তাদের ছোট মেয়েটির একটি নাম চুড়ান্ত করেছেন। তারা দুজন নাম রাখার উদ্দেশ্যে একটি তালিকা তৈরি করেন এবং বচ্চন পরিবারের অন্যান্য সদস্যরা সেখান থেকে পছন্দের নাম প্রস্তাব করেছেন। সেখান থেকে তারা তিনটি নাম বাছাই করেছেন। যদিও তিনটি নামের মধ্যে দুটি নাম সবার পছন্দের তালিকায় ছিল। দুটি নাম থেকে ঐশ্বরিয়া একটি নামে সম্মতি জানান এবং অমিতাভ নামটি চুড়ান্ত করেন। তারা সিদ্ধান্ত নেন, বচ্চন পরিবারের নতুন এ বংশধরের নাম ‘ডাবল এ’ দিয়ে শুরু হবে।

বিশ্বস্তসূত্রে আরো জানা গেছে, বচ্চন পরিবার নতুন বছরের ১৫ জানুয়ারি নামকরনের আনুষ্ঠানিকতার আয়োজন করবেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে বেটি বিকে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেওয়া হবে। মকর রাশির জাতিকা কন্যা শিশুটির কুন্ডলিনামা মিলিয়ে নামকরনের এ তারিখ ঠিক করেছেন বচ্চন পরিবার।

ঐশ্বরিয়ার কোলে কন্যা শিশুটি আগমন, তার নাম ঠিক করা ও ছবি প্রকাশ করার ভক্তদের কৌতুহল মেটাতে বচ্চন পরিবারের নতুন বছরের এ আশ্বাস এবার ঠিক থাকবে তেমনটাই আশা করছেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ