1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করলেন সালমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৭৬ Time View

রেগেমেগে রীতিমতো আগুন বলিউড সুপারস্টার সালমান খান। প্রতিবেশী কেতন কক্করের বিরুদ্ধে আদালতে মামলাই ঠুকে দিলেন ভাইজান। যদিও সেই মামলায় সালমানের পক্ষে কোনোরকম অন্তর্র্বতীকালীন রায় দিতে অস্বীকৃতি জানায় মুম্বাইয়ের সিটি সিভিল কোর্ট।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সালমানের প্যানভেল ফার্ম হাউজের কাছে কেতনের একটি জমি আছে। অভিনেতার অভিযোগ, এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রতিবেশী কেতন কক্কর তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন।

শনিবার এ মামলায় বিবাদী পক্ষকে তার জবাব দেয়ার জন্য আগামী ২১ জানুয়ারি অবধি সময় দিয়েছেন বিচারক অনিল এইচ লাদহাদের। সেইসঙ্গে ওই দিনই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

সালমানের আইনি কাজকর্ম দেখা শোনা করে থাকে ডিএসকে লিগ্যাল ফার্ম। তাদের তরফে আদালতে আবেদন করা হয়েছিল, কক্কর যেন সালমানকে নিয়ে কোনোরকম মানহানিকর কিছু না বলেন- তা নিয়ে অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা জারি করা হোক।

কিন্তু কেতনের পক্ষের আইনজীবী আভা সিং ও আদিত্য প্রতাপ জানান, তারা এই আবেদনের বিরোধিতা করেছেন। মামলার শুনানির মাত্র একদিন আগেই গোটা বিষয়টি জানতে পারেন তার মক্কেল। তাই পুরো বিষয়টি বুঝে উঠতে আরও সময় চান তারা।

এদিকে সালমানের অভিযোগের প্রতিলিপিতে কেতন ছাড়াও আরও দুই ব্যক্তির নাম রয়েছে। তারাও ওই শোতে অংশ নিয়েছিলেন। ইউটিউব, ফেসবুক, টুইটারের মতো সামাজিক মাধ্যমে এবং গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও এখানে পার্টি হিসেবে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সালমান খান অথবা তার ফার্ম হাউস নিয়ে কোনোরকম বিরূপ বা মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকুক কেতন কক্কর, এমনটাই চান বলিউড ভাইজান।
খবর হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ