1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সালমান খুবই ‘রূঢ় ও অবিবেচক’, সাফ বলেন আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৫৯ Time View

দুজনই মহাতারকা। দুজনেরই আছে কোটি কোটি ভক্ত-অনুরাগী। দুজনেই বলিউডের প্রভাবশালী অভিনেতা। কিন্তু তাদের একজনের সম্পর্কে আরেকজনের মূল্যায়ন কেমন? বলছিলাম বলিউড ভাইজান সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খানের কথা।

আমির সম্পর্কে সালমানের অভিব্যক্তি আপাতত জানা না গেলেও সালমানকে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন আমির। বলেন সালমান খুবই ‘রূঢ় ও অবিবেচক’।

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে এ দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাদের একসঙ্গে অভিনয়ে বুঁদ হয়েছিলেন দর্শক। কিন্তু সল্লু ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব সুখকর ছিল না আমিরের।

এক সাক্ষাৎকারে সেই অসন্তোষের কথা সাফ জানিয়ছিলেন খোদ আমির। ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, সলমনের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করার অভিজ্ঞতা খুব খারাপ। তখন ওকে আমার একদমই ভাল লাগেনি। আমার ওকে খুবই রূঢ় এবং বিবেচনাহীন বলে মনে হয়েছিল। সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতার পর ওর থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম।

তবে সালমানের সম্পর্কে এ ধারণা বদলাতে সময় লাগেনি। ২০০২ সালে আমিরের বিবাহ বিচ্ছেদের দিনগুলোতে সালমানই সবচেয়ে বেশি তার পাশে ছিল। সেই থেকেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়।

আমির বলেন, আমার জীবনের খুব খারাপ সময়ে সালমান বন্ধু হয়ে এসেছিল। আমার বিবাহ বিচ্ছেদ চলছিল তখন। আমরা দেখা করতাম, মদ্যপান করতাম। এভাবেই আমাদের বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে তা আর দৃঢ় দৃঢ় হচ্ছে।

গুঞ্জন রয়েছে, আমিরের ‘লাল সিং চড্ডা’ ছবিতে ক্যামিও চরিত্রে ধরা দেবেন সালমান। সেটি হলে পর্দায় সালমান-আমিরকে আবারও একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ