1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

করোনায় আক্রান্ত ‘কাটাপ্পা’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৫৫ Time View

করোনায় আক্রান্ত দেশি-বিদেশি বিনোদন জগৎ। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কভিডে। বলিউডের সস্ত্রীক জন আব্রাহাম থেকে অরিজিৎ সিং- সবাই করোনায় আক্রান্ত। বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এবার করোনা পজিটিভ হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ‘বাহুবলী’ ছবি খ্যাত জনপ্রিয় দক্ষিণী অভিনেতা সত্যরাজ।

‘বাহুবলী’ ছবি দেখেননি এমন ছবিপ্রেমী ভারতীয় দর্শকের সংখ্যাটা হয়তো হাতে গুনে বলে দেওয়া যায়। একই কথা প্রযোজ্য ‘বাহুবলী’ সিরিজের তারকাদের পরিচিতি ও জনপ্রিয়তার ক্ষেত্রেও। ‘বাহুবলী’ ছবির ‘কাটাপ্পা’ ওরফে দক্ষিণী অভিনেতা সত্যরাজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই সিরিজের দুটি ছবিতে অভিনয়ের সুবাদে। জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

কয়েক দিন আগে করোনা পজিটিভ হলেও তেমন কোনো শারীরিক অস্বস্তি না থাকায় নিজের বাড়িতেই নিভৃতবাসে ছিলেন এই তারকা। শেষ পাওয়া খবরে জানা গেছে, আপাতত দক্ষিণী অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

এই মুহূর্তে সূরিয়া, রানা দুগ্গুবাতির মতো একাধিক দক্ষিণী তারকার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করার কথা তাঁর। তবে করোনা আবহে আপাতত সেসব ছবির কাজ পিছিয়েছে। বর্তমানে রমেশ বাবুর মতো দক্ষিণী তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। বলিউডে মৃণাল ঠাকুর, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী-ডান্সার নোরা ফতেহিরও।

অভিনেত্রী জানিয়েছেন, ‘বিছানা ছেড়ে উঠতে পারছি না’। দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে বিনোদন দুনিয়ায় করোনা পজিটিভের সংখ্যাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ