1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

মাদক সেবন ও বিক্রির অভিযোগে রাজধানীতে গ্রেফতার ৫৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৮৯ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৪৮৬৫ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১৩০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৭০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।

একই অপরাধে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৪৬টি মামলা দেয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ