1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ আগস্ট, ২০১২
  • ১৫১ Time View

প্রতিবছরের মতো এবারের ঈদেও কৃষি ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ আসছেন গেম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ নিয়ে। দেশের তৃণমূল কৃষকদের অংশগ্রহণে আকর্ষণীয় এ অনুষ্ঠানটি প্রচার হবে চ্যানেল আইতে ঈদের তৃতীয় দিন বেলা ৩.০৫ টায়।

শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচলনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ গেম শোতে প্রতিবছরই উঠে আসে দেশের একেকটি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ঐতিহ্য, জীবন-জীবিকা ও সংস্কৃতির গল্প।

এবার এ অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে দেশের হাওর অঞ্চলে। ভাটি অঞ্চলের গান, ধান আর মাছকে ঘিরে বছরের অর্ধেক সময় পানির নিচে আর অর্ধেক ডাঙার যে সংস্কৃতি তা এবার উঠে এসেছে কৃষকের ঈদ আনন্দে। প্রতিবারের মতোই এবারের আয়োজনে রয়েছে চিত্তাকর্ষক গ্রামীণ খেলাধুলা।

হাওর অঞ্চলে অনুষ্ঠানটি করা প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘জাতীয় অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ হাওর। প্রতি বছর এ অঞ্চল গোটা জাতির জন্য যোগান দিচ্ছে বিপুল পরিমাণ বোরো ধান, স্বাদু পানির মাছ, রবিশস্য। অন্যদিকে জারি, সারি, ভাটিয়ালি, বাউল, পালা, কীর্তনসহ লোকায়ত শিল্পের এক জীবন্ত জাদুঘর হাওর জনপদ। কিন্তু প্রান্তিক মানুষের দুঃখ-কষ্ট-অভাব ইত্যাদির ভিতর দিয়ে অনেক কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হাওরের এক সময়ের মাছ ও হাওরের বিভিন্ন প্রজাতির ধান। হাওরের সম্পদ এখন বেশিরভাগ ক্ষেত্রেই প্রভাবশালীদের দখলে। জাল যার জলা তার, এই নীতিও দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। বঞ্চিত ও শোষিত হাওরবাসী এখন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে সকল ক্ষেত্রেই পোহাচ্ছে সীমাহীন দুর্ভোগ। এই চিত্রগুলো এবার উঠে আসবে কৃষকের বিভিন্ন আনন্দময় খেলাধুলার মধ্য দিয়ে।’

এবার ‘কৃষকের ঈদ আনন্দ’- এর খেলাধুলার মধ্যে থাকছে বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে আরোহন, নানা-নাতি দৌড়, ঝুলে ঝুলে বাঁশ অতিক্রম, বউ সাজানো, হাওরে হাঁস ধরা, শিশুদের দৌড়, বিপরীতমুখী দৌড় ইত্যাদি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খুরশীমুলে ধারণ করা হয়েছে ঈদ আনন্দের মনোমুগ্ধকর এই অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ